আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া-ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের প্রধান কাজ

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসপি আরেফিন জুয়েল

  • ইব্রাহিম খলিল
  • আপডেট সময়: ১২:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

“দেশের সম্মানিত নাগরিকরা নিরাপত্তার সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নির্বিঘ্নে ঘরে ফিরবেন- এই পরিবেশ তৈরি করাই পুলিশের দায়িত্ব। কে কাকে ভোট দেবেন বা কে জিতবেন-হারবেন, এটি পুলিশের বিষয় নয়”- এ মন্তব্য করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসপি জুয়েল বলেন, “আপনাদের সহযোগিতায় সাতক্ষীরায় একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন উপহার দিতে পারব- এ বিষয়ে আমি আশাবাদী। আমার এখানে আসার মূল লক্ষ্য হলো জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য রাখা।” বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, “আগের কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতার পর্যায়ে ছিল না। এবার গণতন্ত্রের উত্তরণের পথে আমরা নতুন যাত্রা শুরু করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা ঐতিহাসিক নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন- এর অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।” ‘সততা, নিরপেক্ষতা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ হবে’ নির্বাচনে পুলিশের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটের অনুকূল পরিবেশ বজায় রাখা—এটাই আমাদের একমাত্র কাজ। সততা, নিরপেক্ষতা ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ করে দায়িত্ব পালন করা হবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রশিক্ষণ চলছে। সাংবাদিকরাও আমাদের পরিপূরক হিসেবে কাজ করবেন বলে বিশ্বাস করি।” সাতক্ষীরায় অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, চুরি, কিশোর গ্যাং, যানজট এবং শ্যামনগর- সুন্দরবন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এসপি জুয়েল। তিনি আরও বলেন, “সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন, জেলা জুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধ- সব ক্ষেত্রেই কঠোর অবস্থান নেওয়া হবে। অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রামকৃষ্ণ চক্রবর্তী (আরটিভি), এম কামরুজ্জামান (এটিএন বাংলা), সাংবাদিক আবুল কালাম, ফরিদ আহমেদ ময়না, আকরামুল ইসলাম (যমুনা টিভি), মোশাররফ হোসেন (কালের কণ্ঠ), গোলাম সরোয়ার (বণিক বার্তা), বিপ্লব হোসেন (মানবজমিন), বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায় (দৈনিক জনতা), রঘুনাথ খাঁ (দীপ্ত টিভি), আমেনা বিলকিস ময়না (চ্যানেল টোয়েন্টিফোর), শাহিন গোলদার (এস এ টিভি), বেলাল হোসাইন (ডিবিসি টিভি), শেখ হাসান গফুর (দৈনিক দক্ষিণের মশাল), মশিউর রহমান ফিরোজ (এশিয়ান টিভি), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), গাজী ফরহাদ (কালবেলা), আব্দুর রহমান (দৈনিক যায়যায়কাল), মাসুদ আলী (একুশে সংবাদ) ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট) প্রমুখ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া-ফিরে আসা নিশ্চিত করাই পুলিশের প্রধান কাজ

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসপি আরেফিন জুয়েল

আপডেট সময়: ১২:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫