আজ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে ২ দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মাসুদ আলী: সাতক্ষীরায় নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবপাচার ও যৌন নির্যাতনের শিকার ভিকটিমদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২ দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পশালপোল বউ বাজারস্থ সিডব্লিউসিএস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের (সিডব্লিউসিএস) লিয়াজোঁ ও কমিউনিকেশন অফিসার মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রশিক্ষক শরিফুল ইসলাম। বক্তারা বলেন, সিডব্লিউসিএস দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধ এবং যৌন নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। পাচার থেকে ফিরে আসা সারভাইভাররা সমাজে অবহেলিত না হয়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াক-এ লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন। তারা আরও বলেন, হাঁস পালন প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাড়িতে হাঁস পালন করে ডিম বিক্রি করে আয় করতে পারবেন, যা তাদের আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা বাড়াবে। ভবিষ্যতে যেন আর কেউ মানবপাচার বা যৌন নির্যাতনের শিকার না হয়-এ জন্য অংশগ্রহণকারীদের নিজ এলাকায় সচেতনতা গড়ে তুলতে হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে ২ দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ উদ্বোধন

আপডেট সময়: ০১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫