আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন গর্ভাবস্থায় খিঁচুনি: মা ও শিশুকে সুরক্ষায় জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় জবাবদিহি: চিকিৎসার মানের বাইরে যে প্রশ্নগুলো জরুরি সাতক্ষীরায় বিসিবি’র বয়সভিত্তিক ক্রিকেট প্রাক-বাছাই ২৫ অক্টোবর মহাষ্টমীতে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ পিটিয়ে মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়েছে সাতক্ষীরায় ১৯০ সহকারী শিক্ষকের পদায়ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতি ও সহযোগিতার আহ্বান সৈয়দ ইফতেখার আলীর ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ

খানপুরে নুর মোহাম্মদ সরদারের বাড়িতে রাতে অগ্নিকাণ্ড

  • আব্দুর রশিদ
  • আপডেট সময়: ১২:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার খানপুর এলাকায় নুর মোহাম্মদ সরদারের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক তিনটার দিকে বসতবাড়ি ও বিচালির গাদায় আগুন ধরে গেলে প্রথমে বিষয়টি টের পান প্রতিবেশীরা।

প্রতিবেশীরা দ্রুত বাড়ির লোকজনকে ডেকে নিরাপদে সরিয়ে নেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

আগুনে বসতবাড়ির কিছু অংশ ও বিচালির গাদা পুড়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা না গেলেও অসাবধানতাজনিত কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী রোগ নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও সঠিক জীবনযাপন

খানপুরে নুর মোহাম্মদ সরদারের বাড়িতে রাতে অগ্নিকাণ্ড

আপডেট সময়: ১২:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫