আজ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা সামাদ গংয়ের ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে বিএনপি নেতা মিঠু খানের শোক ভিডিএফের সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হোসেন আলী, সম্পাদক ইব্রাহিম যৌতুকের মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড কারাগারে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে সভাপতির স্থগিতাদেশ প্রত্যাহারে শিক্ষকদের জোরপূর্বক স্বাক্ষর, দ্বন্দ্বের প্রভাব এসএসসি ফলাফলেও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা জানতে সাতক্ষীরার উপকূলে দিনব্যাপী অভিযাত্রা পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে প্রবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

  • মাসুদ রানা
  • আপডেট সময়: ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান।

টুর্নামেন্টে শহর ছাত্রশিবিরের সেক্রেটারিয়েটদের নিয়ে আট দলীয় নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে একপক্ষে ছিলেন শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, আর অপর পক্ষে গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ।

রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন হন সেক্রেটারি মেহেদী হাসানের দল এবং রানার্সআপ হয় গবেষণা সম্পাদক আফজাল হোসেনের দল। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি ড. মুফতি আক্তারুজ্জামান বলেন, “এ ধরনের সুস্থ প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়।”
সভাপতি মুহা আল মামুন বলেন, “আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেই এমন আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক লিটন

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

আপডেট সময়: ০৫:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫