আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের কমিটি গঠন, নেতৃত্বে ইব্রাহিম খলিল ও আবু তাহের স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন আশাশুনিতে প্রাইভেট কার-ইজিবাইক সংঘর্ষে আহত ৪ সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মানে শহর ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল সাতক্ষীরায় নিউ মার্কেট ক্লাবের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ সাতক্ষীরায় ঘরে ঢুকে হামলা ও ভাঙচুরের অভিযোগ, আহত ৩ সরবরাহ সংকটে তেল না পেয়ে ভোগান্তি: প্রশাসনের দৃষ্টি প্রয়োজন সাতক্ষীরায় পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ সাতক্ষীরায় মাসজিদে কুবা ও মাদ্রাসা ইফতার মাহফিল সাতক্ষীরায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি’হত ২

সাতক্ষীরায় দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বিদায় সংবর্ধনা

  • সুরাইয়া খাতুন
  • আপডেট সময়: ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

সুরাইয়া খাতুন: দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের যমুনা হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরার সম্মানিত মানুষদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি বলতে পারি—সাতক্ষীরা জেলা আমার কাছে গৌরব ও সম্মানের। এখানকার মানুষ অত্যন্ত সুন্দর মনের অধিকারী।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, মহসিন আলী ও মো. আশিকুর রহমান। এছাড়াও বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আকতার, শ্যামনগর উপজেলা কমিটির সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জি, কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, তালা উপজেলা কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, কলারোয়া উপজেলা কমিটির সেক্রেটারি মো. মুজিবুর রহমান, দেবহাটা উপজেলা কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিকসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মো. আনিছুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সর্বোচ্চ পঠিত

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের কমিটি গঠন, নেতৃত্বে ইব্রাহিম খলিল ও আবু তাহের

সাতক্ষীরায় দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বিদায় সংবর্ধনা

আপডেট সময়: ০৯:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫